Web Analytics

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ১৫ বছর বয়সি এক মাদরাসাছাত্রী অপহরণের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি দ্রুততম সময়ে অপহরণকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এ উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে বলা হয়, গত ১৫ এপ্রিল বুধবার বিকেলে সন্ত্রাসীরা মসজিদের ইমাম বাবার গলায় পিস্তল ঠেকিয়ে মেয়েটিকে অপহরণ করে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পুলিশ এখনো মেয়েটিকে উদ্ধার করতে বা অপরাধীদের গ্রেপ্তার করতে পারেনি বলে অভিযোগ করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার কারণে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটছে। তিনি দ্রুত মেয়েটিকে উদ্ধার ও অপরাধীদের শাস্তি নিশ্চিতের আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।