Web Analytics

ঢাকা শিক্ষা বোর্ড শিক্ষার্থীদের কোনো ভুল তথ্য বোর্ডে না পাঠাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কঠোর নির্দেশনা দিয়েছে। বোর্ডের সদস্যসচিব প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত জরুরি গণবিজ্ঞপ্তিতে সোমবার এ নির্দেশনা দেওয়া হয়। ভর্তি, রেজিস্ট্রেশন ও পরীক্ষাসংক্রান্ত প্রক্রিয়ায় শিক্ষার্থীর নাম, পিতা-মাতার নাম এবং জন্মতারিখের তথ্য নির্ভুল রাখার ওপর জোর দেওয়া হয়েছে।

বোর্ড বলেছে, বিভিন্ন শিক্ষা বোর্ডে এসব তথ্য সংশোধনের আবেদন দিন দিন বাড়ছে, বিশেষ করে শিক্ষাজীবনের বিভিন্ন পর্যায়ে তথ্য পরিবর্তনের প্রবণতা উদ্বেগজনক। ভুল তথ্য প্রশাসনিক জটিলতা তৈরি করার পাশাপাশি শিক্ষার্থীর ভবিষ্যৎ শিক্ষা, কর্মজীবন ও সরকারি নথির নির্ভুলতাকে প্রভাবিত করতে পারে। প্রতিষ্ঠানপ্রধানদের জন্মনিবন্ধন সনদ ও অন্যান্য প্রামাণিক দলিল যথাযথভাবে যাচাই করে তথ্য লিপিবদ্ধ ও বোর্ডে পাঠাতে বলা হয়েছে।

প্রতিষ্ঠানের রেকর্ডে তথ্য সংরক্ষণ এবং বোর্ডে পাঠানোর আগে তথ্যের সঠিকতা নিশ্চিত করার দায়িত্ব কর্তৃপক্ষের; গাফিলতি হলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। অভিভাবকদের বয়স বা পরিচয়সংক্রান্ত তথ্য পরিবর্তনের সুবিধা নিতে অসত্য তথ্য না দিতে অনুরোধ করা হয়েছে। শিক্ষার্থীদের ফরম পূরণের সময় সব তথ্য যাচাই এবং ভুল পেলে দ্রুত প্রতিষ্ঠানকে জানাতে বলা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।