Web Analytics

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান প্রশ্ন তুলেছেন, স্বাধীনতার ৫৫ বছর পরও কেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে কোনো গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশে গড়ে ওঠেনি। তিনি এই প্রশ্ন তোলেন রোববার রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায়। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

মঈন খান তার বক্তব্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা এবং ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে তার অবদানের কথা স্মরণ করেন, যার জন্য তিনি হিলাল-ই-জুরাত পান। তিনি বলেন, স্বাধীনতার পর বাংলাদেশের যাত্রা সহজ ছিল না এবং দেশকে ‘শিশু রাষ্ট্র’ হিসেবে দেখিয়ে দায় এড়ানো উচিত নয়। নতুন প্রজন্মকে দায়িত্ব নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান ও বিএনপির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীনসহ অন্যরা বক্তব্য দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।