Web Analytics

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা নিশ্চিত এবং সব ধরনের হয়রানি প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতা নীতি অনুসরণের সুপারিশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বুধবার জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির বৈঠকে নারী ক্রীড়াবিদদের সুরক্ষার বিষয়ে সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়।

যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করে খেলাধুলা ও কর্মমুখী কর্মকাণ্ডে যুক্ত করতে বেকার যুবক-যুবতীদের বিভিন্ন প্রশিক্ষণের আওতায় আনার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে সারা দেশে উপজেলা পর্যায়ে প্রতিবছর নিয়মিত খেলাধুলার আয়োজনের কথাও বলেছে কমিটি।

বৈঠকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’ প্রচারে ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মাধ্যমে ব্যাপক প্রচারের ব্যবস্থা নিতে বলা হয়। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে প্রকল্প কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার ওপর জোর দেওয়া হয়েছে। ঠিকাদারদের নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ঠেকাতে যথাযথ নজরদারি ও মাননিয়ন্ত্রণ নিশ্চিত করারও সুপারিশ করা হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।