Web Analytics

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ১১ মার্চ ২০২৬ তারিখে এনসিপির যুগ্ম সদস্যসচিব (শিক্ষা ও গবেষণা সম্পাদক) ফয়সাল মাহমুদ শান্তর পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, ১০ মার্চ সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের উপস্থিতিতে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে এনসিপি এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি অযোগ্য ব্যক্তিদের মাধ্যমে শিক্ষকদের ওপর রাজনৈতিক প্রভাব বিস্তারের পথ খুলে দেবে। অতীতে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী কিন্তু অযোগ্য ব্যক্তিরা সভাপতি হয়ে দুর্নীতি, স্বজনপ্রীতি ও শিক্ষকদের হয়রানির নজির স্থাপন করেছিলেন। বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করেছিল, যা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল।

এনসিপি নবনির্বাচিত সরকার ও শিক্ষা মন্ত্রণালয়কে এই প্রাথমিক সিদ্ধান্ত বাতিল এবং শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।