Web Analytics

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তির চার দিন পর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে বৈঠক করেছেন এয়ারবাসের ভাইস প্রেসিডেন্ট এডওয়ার্ড ডেলাহায়ে। মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত এই বৈঠকে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বিমানের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠকে এয়ারবাস প্রতিনিধিরা বোয়িংয়ের পাশাপাশি বিমানের বহরে তাদের উড়োজাহাজ যুক্ত করার আশা প্রকাশ করেন এবং মিশ্র বহর পরিচালনা সম্পর্কে মন্ত্রণালয়কে ব্রিফিং দেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানের বহরে মিক্সড ফ্লিট গঠনে এয়ারবাস আগ্রহ প্রকাশ করেছে। মন্ত্রী ও প্রতিমন্ত্রী এয়ারবাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ২০২৪ সালে বিমান ১০টি এয়ারবাস উড়োজাহাজ কেনার পরিকল্পনা করেছিল, যার মধ্যে চারটি কেনার অনুমোদনও দেয় বোর্ড, তবে সরকার পরিবর্তনের পর সেই আলোচনা বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে নতুন সরকার মার্কিন শুল্ক সমন্বয়ের কারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি করে, তবে এয়ারবাস আবারও বাংলাদেশের বিমান খাতে আগ্রহ দেখিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।