Web Analytics

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে চার বছরের শিশু তাবাচ্ছুমকে ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবু তাহেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার, ২২ জুন ২০২৬ দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহুজ্জামান এ রায় ঘোষণা করেন। আদালত পাঁচ লাখ টাকা জরিমানা এবং তা আসামির সম্পত্তি বিক্রি করে আদায়ের নির্দেশ দেন।

এজাহার অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি আবু তাহের চিপস ও জুসের প্রলোভন দেখিয়ে শিশুটিকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে এবং চিৎকার করলে শ্বাসরোধে হত্যা করে। পরে লাশ পাশের বিদ্যালয়ের সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখে। পরদিন পুলিশ তাকে কুষ্টিয়া শহর থেকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে ২৬ মে অভিযোগপত্র দাখিল করা হয়। ১৬ জুন চার্জ গঠন, ১৭ জুন সাক্ষ্য গ্রহণ এবং ২১ জুন যুক্তিতর্ক শেষে রায়ের দিন ধার্য করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আকিদুল ইসলাম রায়ে সন্তোষ প্রকাশ করে জানান, মাত্র ১১৬ দিনে রায় ঘোষণার মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত হয়েছে। শিশুটির বাবা-মাও রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।