Web Analytics

তিস্তা মহাপরিকল্পনার সুনির্দিষ্ট রূপরেখা ও বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণার দাবিতে রোববার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ’ এ কর্মসূচির আয়োজন করে। আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট জেলা সফরকে সামনে রেখে স্থানীয় মানুষ এ দাবিতে সোচ্চার হয়েছেন।

মানববন্ধনে সংগঠনটির নেতারা প্রধানমন্ত্রীর কাছে তিস্তা মহাপরিকল্পনার বিস্তারিত কাঠামো এবং বাস্তবায়নের নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার জোরালো দাবি জানান। এতে বক্তব্য দেন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শফিয়ার রহমান, হাতীবান্ধা উপজেলা কমিটির সভাপতি আব্দুর গফুর এবং সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ অন্যরা।

বক্তারা বলেন, তিস্তাপাড়ের লাখ লাখ মানুষের দীর্ঘদিনের দাবি এই মহাপরিকল্পনা বাস্তবায়ন। তাদের প্রত্যাশা, ১৯ নভেম্বর লালমনিরহাটের জনসভা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিকল্পনাটির রূপরেখা ও বাস্তবায়নের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করবেন। মানববন্ধনে তিস্তাপাড়ের বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।