Web Analytics

ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর ভেলায়তি ঘোষণা করেছেন যে “শূন্য ঘণ্টা এসে গেছে” এবং লাঞ্চারগুলো প্রস্তুত করা হচ্ছে, যা বৈরুতে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইরানের প্রস্তুতির ইঙ্গিত দেয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, বৈরুতে একটি ভুল হিসাব-নিকাশ ধৈর্যের সীমা শেষ করে দিয়েছে এবং প্রয়োজনীয় নির্দেশ জারি করা হয়েছে। তিনি আরও সতর্ক করেন, লেবাননে অস্থিরতা না থামলে হরমুজ প্রণালি ও বাব-আল-মান্দেব অর্থনৈতিক জীবনরেখাকে কৌশলগতভাবে চেপে ধরবে।

তার এই মন্তব্যকে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইরানের পক্ষ থেকে কঠোর সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈরুতে সাম্প্রতিক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানান। তিনি বলেন, ইসরাইলের হামলার কারণে যুক্তরাষ্ট্র-ইরান প্রস্তাবিত চুক্তি কয়েক ঘণ্টার জন্য পিছিয়েছে, তবে তিনি আশা করেন রোববারই এটি সম্পন্ন হবে।

রয়টার্স জানিয়েছে, মধ্যস্থতাকারীরা আশাবাদী যে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চূড়ান্ত পর্যায়ের কাছাকাছি, যদিও তেহরান এমন কোনো শর্ত মানতে রাজি নয় যা ইসরাইলকে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার সুযোগ দেয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।