কলম্বিয়ার একটি অবৈধ কয়লা খনিতে মিথেন গ্যাস জমে যাওয়ার কারণে সৃষ্ট বিস্ফোরণে সাত জন শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সুতাতাউসা শহরের কেন্দ্রে এই বিস্ফোরণ ঘটে। জাতীয় খনি সংস্থা জানায়, বিস্ফোরণের পরপরই প্রথম ভুক্তভোগীর লাশ উদ্ধার করা হয় এবং শুক্রবার আরও পাঁচ জনের লাশ উদ্ধার করা হয়।
আঞ্চলিক গভর্নর হোর্হে এমিলিও রে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, মৃতের সংখ্যা বেড়ে সাত জনে দাঁড়িয়েছে এবং জাতীয় খনি সংস্থা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালাবে। নিহতদের স্মরণে সুতাতাউসা শহরে শোক পালন করা হচ্ছে।
মধ্য কলম্বিয়ায় বৈধ ও অবৈধ উভয় কয়লা খনিতেই প্রায়ই দুর্ঘটনা ঘটে, যার প্রধান কারণ নিরাপত্তা বিধি না মানা। গত মে মাসে আরও দুটি বিস্ফোরণে ১৩ জন খনি শ্রমিকের মৃত্যু হয়েছিল, যার একটি সুতাতাউসাতেই ঘটেছিল।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।