Web Analytics

ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা সাইয়্যেদ আবদুল মালেক আল-হুথি অভিযোগ করেছেন, সৌদি আরব ‘সর্বশক্তি দিয়ে’ ইসরাইলকে ইয়েমেন থেকে ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করার চেষ্টা করেছে। ৩১ জুলাই বৃহস্পতিবারের এক ভাষণে তিনি বলেন, সৌদি আরব ইসরাইলকে লক্ষ্য করে নিক্ষেপ করা ইয়েমেনের কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে।

আল-হুথির ভাষ্য অনুযায়ী, ইয়েমেন রিয়াদকে জানিয়েছিল যে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের উড্ডয়নপথ সৌদি আকাশসীমার বাইরে রাখা হবে। তিনি দাবি করেন, ইয়েমেনি ড্রোনগুলো ইচ্ছাকৃতভাবে সৌদি আকাশসীমা এড়িয়েছিল, যাতে সৌদি আরব হামলার কোনো অজুহাত না পায়। তবু সৌদি আরব সেগুলো প্রতিহত করার চেষ্টা করেছে বলে তিনি অভিযোগ করেন।

একই ভাষণে আনসারুল্লাহ নেতা যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের ইরাকবিরোধী আগ্রাসনের নিন্দা জানান এবং ইরাকের জনগণ, নিরাপত্তা বাহিনী, যোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করেন। তিনি আরও বলেন, বহু আরব সরকার ইসরাইলপন্থী নীতির দিকে ঝুঁকেছে এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরান, লেবানন, ফিলিস্তিন ও অঞ্চলের অন্যান্য শক্তিকে দুর্বল বা নির্মূল করতে চায় বলে তার দাবি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।