Web Analytics

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, গণমাধ্যম কমিশন গঠনের বিষয়ে পূর্বে সম্পন্ন হওয়া সব আলোচনা, সুপারিশ ও নথি ভবিষ্যৎ কার্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হবে। বুধবার ঢাকায় ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ও বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, এ লক্ষ্যে একটি পরামর্শক কমিটি গঠন করা হবে এবং সেই কমিটির সুপারিশের ভিত্তিতে সরকারের জন্য চূড়ান্ত প্রস্তাবনা তৈরি করা হবে।

মন্ত্রী জানান, সম্প্রতি প্রধানমন্ত্রী, মালিক সমিতি ও সম্পাদকদের বৈঠকেও বিষয়টি আলোচিত হয়েছে। তিনি বলেন, পরামর্শক কমিটি গঠনের পর সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আবারও আলোচনা হবে, যাতে একটি গ্রহণযোগ্য ও কার্যকর কাঠামো তৈরি করা যায়। জহির উদ্দিন স্বপন গণমাধ্যমকে আধুনিক রাষ্ট্রব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে উল্লেখ করে বলেন, এটি সরকারের একক উদ্যোগ নয় বরং সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টা।

তিনি আশা প্রকাশ করেন, দেশীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী, গণমাধ্যম সংগঠন এবং অন্যান্য অংশীজন এই উদ্যোগে সরকারের সহযাত্রী হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।