Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামী ডেঙ্গু প্রতিরোধে ৪ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী জনসচেতনতা কর্মসূচি পালন করবে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জনগণ, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মশাবাহিত এই রোগ প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে এবং অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা ঘটছে।

ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে কোনো নাগরিক বা শিশুর ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনে হাসপাতালে ভর্তি করানোর আহ্বান জানান পরওয়ার। তিনি এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ির আশপাশ পরিষ্কার, ফুলের টব ও টবের নিচে জমে থাকা পানি অপসারণ এবং পুরোনো টায়ার, ডাবের খোসা ও পরিত্যক্ত বালতিসহ বৃষ্টির পানি জমার স্থান পরিষ্কার করার কথা বলেন।

পরওয়ারের ভাষ্য অনুযায়ী, চলতি বছরে দেশে ডেঙ্গুতে ২৪৫ জনের মৃত্যু হয়েছে এবং ৭৯ হাজার ৬২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য উদ্ধৃত করে তিনি বলেন, সেপ্টেম্বরে মৃত্যু হয়েছে ১৪৮ জনের। তিনি সরকারের কার্যকর পদক্ষেপের অভাবের অভিযোগ করে স্বাস্থ্যখাতের উন্নয়ন ও নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।