Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে পরিচালিত সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ ঘোষণা দেন। ট্রাম্প জানান, পাকিস্তানসহ কয়েকটি দেশের অনুরোধ এবং ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর থাকবে।

ট্রাম্প আরও জানান, ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তি সম্পাদন ও স্বাক্ষর সম্ভব কি না তা দেখার জন্যই অভিযানটি স্থগিত করা হয়েছে। আল-জাজিরা সূত্রে জানা যায়, এই ঘোষণা হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও আঞ্চলিক কূটনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এসেছে।

এই সিদ্ধান্তের ফলে সাময়িকভাবে মার্কিন সামরিক কার্যক্রম স্থগিত থাকলেও আলোচনার অগ্রগতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।