Web Analytics

বাগেরহাটের মোংলা উপজেলার বাদল ফরাজী ১৮ বছর কারাভোগের পর ২৮ দিনের প্যারোলে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। পরে তিনি রাত ১২টার দিকে পরিবারের কাছে পৌঁছান। ২০০৮ সালের ১৩ জুলাই তাজমহল দেখার উদ্দেশ্যে পর্যটক ভিসায় বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিলেন তিনি।

পরিবারের দাবি, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে হত্যামামলার আসামি বাদল সিং ভেবে আটক করে। স্বজনদের ভাষ্য, যে হত্যাকাণ্ডের অভিযোগে তাকে ধরা হয়েছিল, ঘটনার দুই মাস সাত দিন পর তিনি ভারতে প্রবেশ করেন। ২০১৫ সালের ২১ জুলাই দিল্লির একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করে এবং ২২ আগস্ট যাবজ্জীবন কারাদণ্ড দেয়। পরে দিল্লি হাইকোর্টও সাজা বহাল রাখে।

ভারতের তিহার কারাগারে থাকাকালে বাদল মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের পড়াশোনা শেষ করেন। ২০১৮ সালের ৬ জুলাই বন্দি স্থানান্তর চুক্তির আওতায় তাকে বাংলাদেশে আনা হয়। তার বোন আকলিমা বেগম ২৫ অক্টোবর প্যারোলের আবেদন করেন। তবে এই মুক্তি স্থায়ী নয়; ২৮ দিনের প্যারোল শেষে তার ভবিষ্যৎ এখনো অনিশ্চিত।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।