Web Analytics

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন এবং কর্মরত শিক্ষকদের বদলি কার্যক্রম যাচাই-বাছাই ও নিষ্পত্তির জন্য চার স্তরের কমিটি গঠন করেছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ অধিশাখা থেকে রোববার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এই কমিটিগুলো জাতীয়, বিভাগীয়, জেলা এবং উপজেলা বা থানা পর্যায়ে কাজ করবে।

জাতীয় কমিটির সভাপতি থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিটির সভাপতি হবেন বিভাগীয় কমিশনার, জেলা কমিটির সভাপতি জেলা প্রশাসক এবং উপজেলা বা থানা কমিটির সভাপতি হবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রতিটি কমিটিতে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তারা ও সভাপতির মনোনীত দুজন গণ্যমান্য ব্যক্তি সদস্য হিসেবে থাকবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চার স্তরের সব কমিটিই প্রতি মাসে অন্তত একবার সভা করে শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তি করবে। যেসব বিদ্যালয়ে ‘প্রতিস্থাপন সাপেক্ষে’ বদলির আদেশ দেওয়া হয়েছে, সেখানে শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে পদায়ন নিশ্চিত করতে হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।