Web Analytics

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জাতীয় সংসদে জানিয়েছেন, সারা দেশে ২ হাজার ৮৪৭টি গ্রামে এখনো প্রাথমিক বিদ্যালয় নেই। বুধবার, ৮ এপ্রিল ২০২৬ তারিখে সংসদের প্রথম অধিবেশনে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

মন্ত্রী জানান, বিদ্যালয়বিহীন গ্রামের সংখ্যা ঢাকা বিভাগে ৭১৭টি, চট্টগ্রাম বিভাগে ৮১৮টি, রাজশাহী বিভাগে ৩৫৫টি, রংপুর বিভাগে ৩৭টি, খুলনা বিভাগে ৩৪৯টি, বরিশাল বিভাগে ৪৫টি, সিলেট বিভাগে ২৬০টি এবং ময়মনসিংহ বিভাগে ২৬৬টি। তিনি বলেন, দেশের প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই।

তিনি আরও জানান, ভবিষ্যতে বিদ্যালয়বিহীন গ্রামে বিদ্যালয় স্থাপনের প্রস্তাব পাওয়া গেলে প্রয়োজনীয়তা ও শর্ত বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।