Web Analytics

তেজগাঁওয়ের লাভ রোড এলাকায় আমার দেশ পাবলিকেশনের প্রধান ফটকে বোমা নিক্ষেপের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)। ২৫ অক্টোবর রোববার রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। এতে আমার দেশ-এর ছাপাখানার একজন নিরাপত্তাকর্মী আহত হন। ঘটনাস্থলের কিছুটা সামনে আরও একটি অবিস্ফোরিত বোমাসদৃশ বস্তু পাওয়া যায়। এ বিষয়ে আমার দেশ কর্তৃপক্ষ তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাধারণ ডায়েরি করেছে।

যৌথ বিবৃতিতে এনইসির সভাপতি ও যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান, সহসভাপতি ও যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার এবং কোষাধ্যক্ষ ও দৈনিক ওয়াদা সম্পাদক শফিকুল আলম হামলার নিন্দা জানান। তারা জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি করেন। তাদের মতে, সংবাদপত্রের অফিস ও প্রেসে বোমা নিক্ষেপের ঘটনা স্বাধীন গণমাধ্যমের ওপর আঘাত হানার গভীর ষড়যন্ত্রের অংশ।

এনইসি নেতারা আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং সংবাদমাধ্যমের ওপর এ ধরনের হামলার পুনরাবৃত্তি হবে না। বিবৃতিতে উল্লেখ করা হয়, আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০১০ সালে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছিল। তেজগাঁও সাত রাস্তার মোড়ে হাতুড়ি দিয়ে তার গাড়িতে হামলার ঘটনাও ঘটেছিল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।