Web Analytics

দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় ঢাকার সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের লাইব্রেরি আধুনিকায়ন করেছে। প্রয়াত বিকাশ কর্মকর্তা ও স্কুলের সাবেক শিক্ষার্থী মাহফুজ সাদিকের স্মরণে এই উদ্যোগ নেওয়া হয়। আধুনিকায়নের ফলে প্রায় পঞ্চাশজন শিক্ষার্থী একসাথে বই পড়তে পারবেন এবং সদস্য কার্ডের মাধ্যমে বই ঘরে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন।

লাইব্রেরিতে অবকাঠামোগত সংস্কারের পাশাপাশি ইন্টারনেট সুবিধাসহ উন্নত কনফিগারেশনের ডেস্কটপ কম্পিউটার স্থাপন করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা দেশ-বিদেশের ই-বুক অনলাইনে পড়তে পারেন। মাহফুজ সাদিক স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বিকাশের কর্মকর্তারা, স্কুলের অধ্যক্ষ, প্রাক্তন শিক্ষার্থী ও তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

২০১৪ সাল থেকে বিকাশ বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সঙ্গে যুক্ত থেকে ৩ হাজারের বেশি প্রতিষ্ঠানে ৪ লাখেরও বেশি বই বিতরণ করেছে এবং ৩৪ লাখেরও বেশি পাঠক উপকৃত হয়েছেন। প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রন্থাগার আধুনিকায়নের কার্যক্রম অব্যাহত রেখেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।