ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সাধারণ সম্পাদক মুহা. মহিউদ্দিন খান বলেছেন, খুনিরা শহীদ ওসমান হাদিকে হত্যা করলেও তাঁর লেখা, চিন্তা ও আদর্শ হত্যা করতে পারেনি। শহীদ শরিফ ওসমান বিন হাদির বক্তব্য সংকলন ‘বারুদমাখা কথামালা’ বইয়ের বাণীতে তিনি এ মন্তব্য করেন। সংকলনটি সম্পাদনা করেছেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
মহিউদ্দিন খান ওসমান হাদিকে হার না-মানা বীর হিসেবে উল্লেখ করে বলেন, তিনি জুলাইয়ের পূর্ববর্তী সময় থেকে পরবর্তী সময় পর্যন্ত দেশের পুনর্গঠনের জন্য মৃত্যু অবধি লড়াই করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, হাদি বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল, হিন্দু, বৌদ্ধ, মুসলিম ও খ্রিস্টান এবং ডান-বাম মতের মানুষের অবস্থান যুক্তির ভিত্তিতে পর্যালোচনা করতেন।
ডাকসুর এজিএস বলেন, হাদির পর্যালোচনায় হিংসা বা আক্রমণাত্মক মনোভাব ছিল না; তিনি যুক্তির জবাব যুক্তি দিয়ে দেওয়ার চেষ্টা করতেন। তাঁর কথায় দেশ গঠন ও জাতির শ্রেষ্ঠত্বের আসনে ফেরার চিন্তা গুরুত্ব পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন। মহিউদ্দিন খান বলেন, হাদির চিন্তা ও বক্তব্য প্রজন্মের পর প্রজন্ম ছড়িয়ে দিতে এবং সেগুলোর চর্চা অব্যাহত রাখা জরুরি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।