Web Analytics

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে ধানের খলায় কাজ করার সময় বজ্রপাতের ঘটনায় মহব্বত খা (৩৬) নামে ওই কৃষক মারা যান। তিনি জমরুত খার ছেলে। এ ঘটনায় তার স্ত্রী রুমা বেগম (৩৪) ও মর্জিনা (৫০) নামে আরও দুই নারী দগ্ধ হয়েছেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দুপুরে আকাশ মেঘাচ্ছন্ন হলে মহব্বত খা বাড়ির সামনে ধান স্তুপ করছিলেন। হঠাৎ বজ্রপাত সরাসরি তার ওপর পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান। প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এলেও তাকে মৃত অবস্থায় পান। আহত দুই নারীকে স্থানীয়ভাবে সহায়তা দেওয়া হয়।

উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মজনু মিয়া জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে মৃতের তথ্য জেলা কার্যালয়ে পাঠানো হয়েছে। সরকারের পক্ষ থেকে মহব্বত খার পরিবারকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।