Web Analytics

ফ্রান্স সরকার দেশটির শত শত সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজারে গত মাসে চালানো সাইবার হামলার জন্য ইরানকে দায়ী করেছে। হামলায় সংরক্ষণযন্ত্রগুলোর তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং বিপুল পরিমাণ তাজা ও হিমায়িত খাবার নষ্ট হয়। এতে আর্থিক ক্ষতি কয়েক মিলিয়ন ইউরো বলে ধারণা করা হচ্ছে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো বলেছেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি হামলাটি চালিয়েছে। তিনি এটিকে ব্যাপকতা ও আগ্রাসনের মাত্রায় নজিরবিহীন বলে বর্ণনা করেন। সংশ্লিষ্টদের বিরুদ্ধে ইউরোপীয় পর্যায়ে নিষেধাজ্ঞার উদ্যোগ নেওয়া হবে এবং জবাবদিহি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে ফ্রান্স।

গত সপ্তাহে ইউরোপের আরও সাতটি দেশের কয়েক ডজন সুপারমার্কেট একই ধরনের হামলার শিকার হয়, যেখানে ফ্রিজ ও ফ্রিজার লক্ষ্যবস্তু ছিল। এসব ঘটনার সঙ্গে ফ্রান্সের হামলার যোগসূত্র নিশ্চিত হয়নি। ইরান অভিযোগের কোনো প্রতিক্রিয়া জানায়নি। সোমবার প্যারিসের সরকারি কৌঁসুলির দপ্তর আইআরজিসি-সংশ্লিষ্ট একটি আক্রমণাত্মক সাইবার ইউনিটের প্রধানের বিরুদ্ধে তদন্ত শুরুর কথা জানালেও সুপারমার্কেট হামলার সঙ্গে সরাসরি সম্পর্ক উল্লেখ করেনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।