জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ফজলুল হক ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের প্রতীক এবং কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের অকৃত্রিম বন্ধু।
নাহিদ ইসলাম স্মরণ করেন, ফজলুল হক জমিদারি প্রথা বিলুপ্ত করে কৃষকদের শোষণ থেকে মুক্ত করেছিলেন এবং তৎকালীন কলকাতার সিভিল সোসাইটির বাধা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি আরও বলেন, লাহোর প্রস্তাবের মাধ্যমে মুসলমান সংখ্যাগরিষ্ঠ পূর্ব ও পশ্চিমে একাধিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন এই দূরদর্শী নেতা।
বিগত ফ্যাসিবাদী সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, তারা ফজলুল হকের অবদান অস্বীকারের চেষ্টা করেছিল, কিন্তু বাংলার মানুষ এই মহান নেতাকে কখনো ভুলবে না।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।