Web Analytics

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার দীর্ঘ যানজটে চরম ভোগান্তির জন্য সরকারের অদক্ষতা ও অব্যবস্থাপনাকে দায়ী করেছে জামায়াত। দলটির মিডিয়া উইং শনিবার দুপুরে জানায়, শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া যানজট তখনও চলছিল। সোনারগাঁ অংশ থেকে শুরু হয়ে তা কুমিল্লার চান্দিনার মাধাইয়া পর্যন্ত বিস্তৃত হয়েছে।

জামায়াতের ভাষ্য, সোনারগাঁ অংশের একটি ব্রিজ সংস্কারকে কেন্দ্র করেই এই ভোগান্তি সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচলের বিকল্প ব্যবস্থা না করে সংস্কারকাজ শুরু করাকে তারা সরকারের চরম দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত বলেছে। দলটি দাবি করেছে, সরকার ও দায়িত্বশীল কর্তৃপক্ষের অবহেলা এবং অপরিণামদর্শী সিদ্ধান্তে হাজার হাজার সাধারণ যাত্রী বিপাকে পড়েছেন। তাদের মধ্যে নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীরাও রয়েছেন।

দলটি আরও বলেছে, পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহন ঘণ্টার পর ঘণ্টা স্থবির থাকায় লাখ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এর ফলে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়বেন বলে মন্তব্য করেছে জামায়াত। সাধারণ জনগণ সরকারের অদক্ষতা ও অব্যবস্থাপনার খেসারত দিচ্ছে বলেও দলটি অভিযোগ করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।