Web Analytics

কক্সবাজারের মহেশখালী উপজেলার মেয়াদোত্তীর্ণ চারটি ইউনিয়ন পরিষদে বিএনপি নেতাদের প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। হোয়ানক, মাতারবাড়ী, কুতুবজোম ও শাপলাপুর ইউনিয়ন পরিষদে এই নিয়োগ দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ও প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখার উদ্দেশ্যে স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে নিয়োগের বিষয়টি জানানো হয়।

হোয়ানক ইউনিয়ন পরিষদের প্রশাসক হয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাস্টার মোহাম্মদ আবদুল করিম। মাতারবাড়ীতে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজবাহ উদ্দিন মজিদী। কুতুবজোমে দায়িত্ব পেয়েছেন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহিম। শাপলাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রবীণ বিএনপি নেতা আব্দুল কাদির চৌধুরী।

এর আগে হোয়ানক, মাতারবাড়ী ও কুতুবজোম ইউনিয়ন পরিষদে উপজেলা প্রশাসনের তিন কর্মকর্তাকে প্রশাসক করা হয়েছিল। তবে ২ নভেম্বর স্থানীয় সরকার বিভাগের নতুন আদেশে তাঁদের নিয়োগ বাতিল করে নতুন প্রশাসকদের নিয়োগ দেওয়া হয়। একই আদেশের ধারাবাহিকতায় শাপলাপুরেও নতুন প্রশাসক নিয়োগ হয়। ইউএনও ইমরান মাহমুদ ডালিম বলেন, চার প্রশাসক দায়িত্ব নিয়ে কার্যক্রম পরিচালনা করছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।