Web Analytics

জাতীয় সংসদের মূলতবি অধিবেশন শুরুর আগে রোববার সকালে বিরোধীদলীয় সংসদ সদস্যরা বৈঠক করেছেন। সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, হুইপ মাওলানা রফিকুল ইসলাম খানসহ অন্য সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে চলমান অধিবেশনে বিরোধী দলের অবস্থান ও কৌশল নিয়ে আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ শুরু হয়ে ঈদুল ফিতর ও অন্যান্য ছুটির কারণে ১৫ মার্চ মূলতবি করা হয়েছিল। রবিবার বিকেল ৩টায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন পুনরায় শুরু হয়। সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানান, অধিবেশনের তৃতীয় দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে, যেখানে সরকার ও বিরোধী দলের সদস্যরা অংশ নেবেন।

কার্যোপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে এবং রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মোট ৫০ ঘণ্টা আলোচনা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।