Web Analytics

সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের কারণে গত আট দিনে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১১৮টি ফ্লাইট বাতিল হয়েছে। এসব বাতিল ফ্লাইটে ১৮ হাজার ৩৬২ জন যাত্রী ছিলেন। রোববার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পাঠানো তথ্যে এ তথ্য জানানো হয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ৫২টি ছিল সরাসরি এবং ৬৬টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৯টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৩টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট রয়েছে।

ট্রানজিট ফ্লাইট বাতিলের তালিকায় ইন্ডিগোর ২৩টি, এমিরেটস এয়ারলাইনসের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি এবং সালাম এয়ারের সাতটি ফ্লাইট রয়েছে। ফ্লাই দুবাই ও এয়ার ইন্ডিয়ার ছয়টি করে এবং ইজিপ্ট এয়ারের একটি ট্রানজিট ফ্লাইটও বাতিল হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।