Web Analytics

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে জয়লাভের পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই বিজয় সবার আন্তরিক প্রচেষ্টার ফল।

একসঙ্গে জাতিসংঘ সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করবেন কিনা—এমন প্রশ্নে তিনি স্মরণ করেন, ৪০ বছর আগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী একই সময়ে দুটি দায়িত্বই সফলভাবে পালন করেছিলেন, যদিও তখন আধুনিক যোগাযোগব্যবস্থা ছিল না। তিনি বলেন, এখন প্রযুক্তির কারণে দায়িত্ব পালন আরও সহজ হয়েছে।

খলিলুর রহমান আরও জানান, তিনি আগেই বিষয়টি পরিষ্কার করেছেন। তিনি উদাহরণ দেন যে বর্তমান সভাপতি জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, কিন্তু তার দল নির্বাচনে পরাজিত হওয়ায় তিনি সেই পদে থাকতে পারেননি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।