Web Analytics

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এইচএসসি পরীক্ষায় নকলের অভিযোগে সাতজন পরীক্ষার্থীকে বহিষ্কার এবং পাঁচজন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রতিনিধি দল সুজাতপুর ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শনকালে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় নকলের ঘটনা ধরা পড়ে এবং তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়।

কেন্দ্র সচিব মাসুদ পারভেজ জানান, বহিষ্কৃতদের মধ্যে নাউরী আদর্শ কলেজের ছয়জন অনিয়মিত ছাত্রছাত্রী এবং নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের একজন নিয়মিত ছাত্রী রয়েছে। তারা পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় শার্টের ভেতরে লিখে নিয়ে এসেছিল। ঘটনায় কক্ষ পরিদর্শক পাঁচ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি নিশ্চিত করেছেন যে, হাতে-নাতে নকল ধরা পড়ায় সাতজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখতে তাৎক্ষণিক এই ব্যবস্থা নেওয়া হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।