কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রম করে পাকিস্তান ও চীনের উদ্দেশে দুটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ট্যাংকার যাত্রা করেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সমুদ্রযান ট্র্যাকিং তথ্য অনুযায়ী বাহামা দ্বীপপুঞ্জের পতাকাবাহী ‘ফুওয়াইরিত’ নামের ট্যাংকারটি বর্তমানে হরমুজ প্রণালি পার হচ্ছে এবং আগামী মঙ্গলবারের মধ্যে পাকিস্তানে পণ্য খালাস করবে। জাহাজটি গত মার্চ মাসে কাতারের রাস লাফান টার্মিনাল থেকে এলএনজি বোঝাই করেছিল।
রয়টার্স আরও জানিয়েছে, ‘আল রাইয়ান’ নামের আরেকটি এলএনজি ট্যাংকারও একই সমুদ্রপথ অতিক্রম করেছে। এটি ২২ মে পারস্য উপসাগরে সর্বশেষ দেখা গিয়েছিল এবং বর্তমানে ওমান ও ইরানের মধ্যবর্তী হরমুজ প্রণালির বাইরের সমুদ্রসীমায় অবস্থান করছে। জাহাজটি আগামী ২৭ জুন চীনে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।
কেপলার ও এলএসইজি থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে বলা হয়েছে, কাতার থেকে এলএনজি সরবরাহের ধারাবাহিকতা বজায় রয়েছে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।