Web Analytics

৪৯তম বিশেষ বিসিএসের মাধ্যমে নিয়োগ ও প্রশিক্ষণপ্রাপ্ত ৬১৩ কর্মকর্তাকে নিজ নিজ নির্ধারিত সরকারি কলেজে প্রভাষক হিসেবে যোগদানের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি কলেজ-১ শাখার উপসচিব এ এস এম শাহরিয়ার জাহানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এর ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে সাধারণ শিক্ষা ক্যাডারের প্রবেশ পদে মোট ৬৫১ প্রার্থীকে চূড়ান্ত সুপারিশ ও নিয়োগ আদেশ দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৩০ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে ৬১১ জন এবং ৫ অক্টোবরের প্রজ্ঞাপনে আরও ৪০ জন নিয়োগ পান।

নিয়োগপ্রাপ্ত প্রভাষকেরা ১২ অক্টোবর বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের কাছে যোগদান করেন এবং ১৯ অক্টোবর পর্যন্ত আট দিনের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ নেন। তাদের ২৭ অক্টোবরের মধ্যে কর্মস্থলে যোগ দিতে হবে। সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদের ২৮ অক্টোবরের মধ্যে ঢাকায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে যোগদানের প্রতিবেদন পাঠাতে হবে। কর্মকর্তাদের ন্যূনতম দুই বছর বর্তমান কর্মস্থলে থাকতে হবে এবং এ সময়ে বদলির আবেদন বিবেচিত হবে না।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।