Web Analytics

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশের কাছে হস্তান্তর করেছে। রোববার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড এলাকা থেকে শিক্ষার্থীরা সোলাইমান নামের ওই নেতাকে আটক করে। তিনি উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদ হবিবুর রহমান হল শাখার ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুরে।

প্রক্টর দপ্তর ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, জুলাই গণআন্দোলনের সময় তিনি কয়েকজন শিক্ষার্থীকে নির্যাতন করেছিলেন বলে অভিযোগ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আটককৃতের মোবাইলে নিষিদ্ধ সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগের প্রমাণ পাওয়া যায়। পরে তাকে প্রক্টর দপ্তরে হস্তান্তর করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানান, প্রমাণ যাচাইয়ের পর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, সোলাইমান নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।