Web Analytics

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ জাতীয় সংসদে বলেছেন, বিরোধী দল প্রস্তাবিত জাতীয় বাজেটকে দিবাস্বপ্ন ও চ্যালেঞ্জের বাজেট বললেও এটি বাস্তবসম্মত এবং কেবল বিএনপি সরকারের পক্ষেই তা বাস্তবায়ন সম্ভব। তিনি রোববার বাজেটের সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শামা ওবায়েদ বলেন, এই বাজেট একটি চ্যালেঞ্জ হলেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার চ্যালেঞ্জ গ্রহণের ধারাবাহিকতায় তারেক রহমান ভঙ্গুর অর্থনীতির দায়িত্ব নিয়েছেন। তিনি বাজেটটিকে নারীবান্ধব ও যুবশক্তি গঠনের উপযোগী বলে উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী কৃষিঋণ মওকুফ, হেলথ কার্ড, শিক্ষায় মিড ডে মিল, ফ্যামিলি কার্ড ও স্থানীয় সরকারের উন্নয়নে বড় বরাদ্দের কথা তুলে ধরে বলেন, এসব প্রমাণ করে বাজেটটি জনবান্ধব। তিনি আরও বলেন, গত ১৭ বছরে নির্যাতিত তৃণমূল দরিদ্র মানুষের জন্যও বরাদ্দ থাকা উচিত।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।