Web Analytics

শরীয়তপুরের নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় কীর্তিনাশা নদীতে জাল তুলতে গিয়ে বজ্রপাতে রাজিব শেখ (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল ২০২৬) দুপুর সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, প্রতিদিনের মতো রাজিব শেখ মাছ ধরতে গিয়েছিলেন। হঠাৎ বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হয়ে নৌকায় পড়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাইয়ুম খান জানান, বজ্রপাতের ঘটনাটি নিশ্চিত হওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে সরকারি বরাদ্দ হিসেবে ২৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।

ঘটনায় অন্য কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।