Web Analytics

আলজাজিরা সূত্রে প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ থেকে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র পিছু হটতে পারে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিপর্যয়কর পরিণতি এড়াতে যুক্তরাষ্ট্রের পক্ষে এই যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব হবে না।

বিশ্লেষণ অনুযায়ী, নতুন করে উত্তেজনা বাড়লে এই অঞ্চলের তেল, গ্যাস ও পানি শোধনাগার অবকাঠামো ধ্বংস হয়ে যেতে পারে, যা দীর্ঘস্থায়ী বৈশ্বিক সংকট সৃষ্টি করবে। এতে বলা হয়েছে, ইরান এমন ক্ষয়ক্ষতি করার সক্ষমতা রাখে যা যুক্তরাষ্ট্র বা বিশ্বের পক্ষে সহনীয় নয়। প্রতিবেদনে আরও জানানো হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ পরিকল্পনা ছিল ইরানের শীর্ষ নেতৃত্বকে নির্মূল করার একটি ‘ডেকাপিটেসন স্ট্রাইক’। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মোসাদ পরিচালক ডেভিড বার্নিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আশ্বস্ত করেছিলেন যে এই যৌথ হামলা ইরানের সরকার ও সামরিক নেতৃত্বকে দুর্বল করবে এবং তেহরানে অনুগত সরকার প্রতিষ্ঠার পথ খুলে দেবে।

তবে বর্তমান পরিস্থিতিতে যুদ্ধের পরিণতি যুক্তরাষ্ট্রের পশ্চাৎপসরণের দিকেই যেতে পারে বলে বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।