Web Analytics

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি উন্মুক্ত থাকবে সেসব জাহাজের জন্য, যেগুলো আগ্রাসী দেশ বা তাদের সহযোগীদের নয়। নিউজরুম আফ্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইরানের কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ের পর এসব জাহাজকে প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে।

বাঘাই বলেন, ইরান যুদ্ধ, আলোচনা, যুদ্ধবিরতি এবং পুনরায় সংঘাতের এক দুষ্টচক্র সহ্য করবে না। তিনি উল্লেখ করেন, জুন মাসে ইরান ও ইসরাইলের মধ্যে ১২ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছিল।

এই ঘোষণার মাধ্যমে ইরান একদিকে প্রণালির ওপর নিজের নিয়ন্ত্রণ বজায় রাখার বার্তা দিচ্ছে, অন্যদিকে নিরপেক্ষ দেশগুলোর জন্য চলাচল অব্যাহত রাখার আশ্বাসও দিচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।