Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের কাছে অত্যাধুনিক এফ–৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়টি বিবেচনা করছেন বলে ঘোষণা দেওয়ার পর এর তীব্র বিরোধিতা করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান তুরস্কের কাছে বিক্রি করা উচিত নয়। তার মতে, তুরস্কের বর্তমান সরকার মুসলিম ব্রাদারহুডের আদর্শে প্রভাবিত, যা যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাব পোষণ করে।

এর আগে আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন এবং জানান, লকহিড মার্টিনের তৈরি এফ–৩৫ লাইটনিং–২ যুদ্ধবিমান বিক্রির বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবেন। নেতানিয়াহু বলেন, তিনি সরাসরি ট্রাম্পকে এ বিক্রির বিরোধিতা জানিয়েছেন এবং সতর্ক করেছেন যে তুরস্ক এই বিমান পেলে আরও আগ্রাসী হয়ে উঠতে পারে।

তিনি আরও দাবি করেন, বড় বড় বিষয়ে তার ও ট্রাম্পের মধ্যে পূর্ণ ঐক্য রয়েছে এবং দুই দেশের স্বার্থ অধিকাংশ ক্ষেত্রেই এক।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।