Web Analytics

তীব্র গরমের কারণে ২০২৫ সালে বাংলাদেশের সম্ভাব্য আয়ের ১৭.৫ বিলিয়ন বা ১ হাজার ৭৫০ কোটি মার্কিন ডলার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ল্যানসেট কাউন্টডাউন ২০২৬: স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তন প্রতিবেদন। রোববার ঢাকার ব্র্যাক সেন্টার ইনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ প্রতিবেদনটির বাংলাদেশসংক্রান্ত তথ্য উপস্থাপন করে। প্রতিবেদনে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি ও অর্থনৈতিক ক্ষতি বৃদ্ধির কথা বলা হয়েছে।

২০২১ থেকে ২০২৫ সময়ে এক বছরের কম বয়সি শিশু ও ৬৫ বছরের বেশি বয়সিরা বছরে গড়ে যথাক্রমে ৭.৬ ও ৭.২ দিন তাপপ্রবাহে ছিলেন। ১৯৮৬-২০০৫ সময়ের তুলনায় তাদের তাপপ্রবাহে সংস্পর্শের ঝুঁকি যথাক্রমে ১৬২ ও ১৩৬ শতাংশ বেড়েছে। ২০১৬-২০২৫ সময়ে গরমে দেশে বছরে গড়ে ২৬ বিলিয়নের বেশি শ্রমঘণ্টা নষ্ট হয়েছে, যা ১৯৯০-এর দশকের বার্ষিক গড়ের চেয়ে ৭১ শতাংশ বেশি।

প্রতিবেদন অনুযায়ী, মানবসৃষ্ট পিএম ২.৫ দূষণের সঙ্গে ২০২৩ সালে আনুমানিক ২ লাখ ৩৯ হাজার মৃত্যুর সম্পর্ক ছিল; এর ৩৭.৫ শতাংশের জন্য জীবাশ্ম জ্বালানি দায়ী। বক্তারা প্রতিরোধমূলক ব্যবস্থা, আগাম সতর্কতা, স্বাস্থ্যব্যবস্থার প্রস্তুতি এবং দূষণ ও জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।