Web Analytics

জুলাই গণঅভ্যুত্থানের সময় ট্রাকচালক হোসেন হত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২৪ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত। মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ঢাকার চার নম্বর বিশেষ জজ রবিউল আলম এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এম. আনিছুর রহমান জানান, কারাগারে থাকা সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছিল। এ কারণে কারা কর্তৃপক্ষ তাঁকে এ মামলায় আদালতে হাজির করতে পারেনি। ফলে বিচারক অভিযোগ গঠনের শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন। ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন হোসেন। তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন।

নিহতের মা রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা ২০২৫ সালের ২৩ নভেম্বর হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। হাসিনাসহ ২০ জন পলাতক এবং তাঁদের বিরুদ্ধে ২৬ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। চারজন কারাগারে আছেন এবং ১০ জন জামিনে রয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।