Web Analytics

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা জানিয়েছেন, প্রধানমন্ত্রী যে আস্থা ও ভরসায় তাঁকে দায়িত্ব দিয়েছেন, তা সততা ও আদর্শের মাধ্যমে পালন করতে চান। তিনি বলেন, বিমান মন্ত্রণালয়ে বড় পরিবর্তন আনতে চান যাতে সবাই বলতে পারে এখন বিমান মন্ত্রণালয় ঠিক আছে। শনিবার সকালে মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকায় জাদুঘর প্রাঙ্গণে বিনা মূল্যে চক্ষু শিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশ স্বাধীনতার স্বাদ পাচ্ছে এবং গণতান্ত্রিক সরকারের অধীনে মানুষ এখন স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছে। তিনি সবাইকে এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান এবং অতীতের ফ্যাসিবাদ ও অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কথা স্মরণ করিয়ে দেন। পরে তিনি মানিকগঞ্জ জাদুঘরের উন্নয়নের জন্য তিন লাখ টাকা বরাদ্দ দেন।

মানিকগঞ্জ জাদুঘর, রহিমুন্নেছা-এনায়েত ফাউন্ডেশন, মেহের-আকিজ ফাউন্ডেশন, মানিকগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এবং ঢাকা লায়ন্স ক্লাবের তত্ত্বাবধানে আয়োজিত এই চক্ষু শিবিরে শতাধিক রোগী বিনামূল্যে চোখের চিকিৎসা ও পরামর্শ পান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।