Web Analytics

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, তাঁর দল জনগণের রায়ে এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী। বুধবার জার্মান বার্তা সংস্থা ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্রের জন্য বিরোধী দল থাকা জরুরি, সবাই সরকারে থাকলে দেশ চলবে না। ১৭ বছরের প্রবাসজীবন শেষে দেশে ফিরে তিনি নির্বাচনি প্রস্তুতি, তরুণদের প্রত্যাশা, পররাষ্ট্রনীতি ও নারীর ক্ষমতায়ন নিয়ে দলের অবস্থান তুলে ধরেন।

তারেক রহমান বলেন, তিনি আশা করছেন নির্বাচন সুষ্ঠু হবে, কারণ জনগণেরও সেই প্রত্যাশা। দেশে ফেরার পর রাজনৈতিক ও ব্যক্তিগত চ্যালেঞ্জের মধ্যে ভারসাম্য রক্ষা করাই ছিল তাঁর সবচেয়ে বড় পরীক্ষা। তিনি জানান, তরুণ, নারী, প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ইশতেহারে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। ভারতের সঙ্গে সম্পর্ক দেশের স্বার্থের ভিত্তিতে নির্ধারিত হবে এবং চীনের সঙ্গেও পারস্পরিক স্বার্থে সম্পর্ক বজায় থাকবে। নারীদের শিক্ষা ও অর্থনৈতিক স্বাবলম্বিতা বাড়ানোর ওপরও তিনি জোর দেন।

আওয়ামী লীগ নির্বাচনে না আসায় অংশগ্রহণমূলকতা নিয়ে প্রশ্নে তিনি বলেন, জনগণ যাকে গ্রহণ করবে, তাকে কেউ ঠেকাতে পারবে না। ঋণখেলাপি মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, ঋণ ও দুর্নীতি এক নয়। গুম-খুনের শিকারদের বিচার পাওয়ার অধিকার দেশের আইনে নিশ্চিত রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।