ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা নিয়ে কথা বলতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। ১৭ জুন ২০২৬ তারিখে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, ইরান যদি চুক্তির শর্ত না মানে, যুক্তরাষ্ট্র পুনরায় সামরিক হামলার পথ বেছে নিতে পারে। সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান, ইরানের সঙ্গে হওয়া সমঝোতা এখনো চূড়ান্ত নয়।
ট্রাম্প বলেন, এটি মূলত একটি সমঝোতা স্মারক বা মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং। তিনি সতর্ক করে বলেন, যদি এই সমঝোতা তাঁর পছন্দ না হয়, তাহলে যুক্তরাষ্ট্র আবারও ইরানের ওপর গুলি চালাতে ও বোমা ফেলতে পারে। তিনি আরও যোগ করেন, ইরান যদি সঠিকভাবে আচরণ না করে, তাহলে সরাসরি বোমা হামলা চালানো হবে।
আল জাজিরা সূত্রে প্রকাশিত এই বক্তব্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা পুনরায় বাড়ার ইঙ্গিত পাওয়া গেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।