Web Analytics

২০২৬ ফিফা বিশ্বকাপের ‘ই’ গ্রুপে নিজেদের অভিযান শুরু করতে যাচ্ছে ইকুয়েডর ও আইভরি কোস্ট। সোমবার বাংলাদেশ সময় ভোর ৫টায় ফিলাডেলফিয়ার লিঙ্কন ফাইন্যান্সিয়াল ফিল্ডে মুখোমুখি হবে দুই দল। গ্রুপে জার্মানিকে শীর্ষ দাবিদার ধরা হলেও নকআউট পর্বে টিকে থাকতে এই ম্যাচটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১২ বছর পর বিশ্বকাপে ফিরছে আইভরি কোস্ট। এমেরসে ফায়ের অধীনে আফ্রিকার তিনবারের চ্যাম্পিয়নরা এবার গ্রুপ পর্ব পেরোনোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে। টানা চার জয়ের আত্মবিশ্বাসে তারা প্রস্তুত হলেও অভিজ্ঞ স্ট্রাইকার সেবাস্টিয়ান হালের অনুপস্থিতি এবং ডিফেন্ডার ইভান এনডিকার চোট দলের জন্য দুশ্চিন্তার কারণ। অন্যদিকে সেবাস্টিয়ান বেকাসেসের ইকুয়েডর টানা ১৯ ম্যাচ অপরাজিত, যার মধ্যে ১৩ ম্যাচে ক্লিন শিট রেখেছে।

ইকুয়েডরের প্রধান উদ্বেগ অধিনায়ক ও সর্বোচ্চ গোলদাতা এনের ভ্যালেন্সিয়ার ফিটনেস। তার অনুপস্থিতি আক্রমণভাগে প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক ফর্ম ও গ্রুপের অবস্থান বিবেচনায় ম্যাচটি ‘ই’ গ্রুপের অন্যতম গুরুত্বপূর্ণ লড়াই হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।