Web Analytics

লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংকে শপিংয়ের পর ব্যাগের জন্য অতিরিক্ত অর্থ নেওয়া বন্ধ করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান বাণিজ্য সচিব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ও আড়ংয়ের ব্যবস্থাপনা পরিচালককে। নোটিশে বলা হয়, ১৫ দিনের মধ্যে ব্যবস্থা না নিলে জনস্বার্থে হাইকোর্টে রিট করা হবে।

নোটিশে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে আড়ং ক্রেতাদের কাছ থেকে শপিং ব্যাগের জন্য অতিরিক্ত অর্থ নিচ্ছে, যা বাংলাদেশের আইনের পরিপন্থী। দেশের অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান এ ধরনের কাজ করছে না। ফলে অনেক ক্রেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন এবং কেউ কেউ হাতে করে কাপড় বহন করছেন।

আইনজীবী অভি বলেন, আড়ংয়ের এই কার্যক্রম ভোক্তাদের আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং ব্যবসায়িক নৈতিকতা লঙ্ঘন করছে। তিনি অবিলম্বে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ ও ভোক্তা অধিকার অধিদপ্তরকে তদন্তের নির্দেশ দেওয়ার আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।