Web Analytics

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক সাক্ষী জানিয়েছেন, বিএনপি নেতা এম ইলিয়াস আলীর গুমের ঘটনায় বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। ইমরুল কায়েস নামের ওই সেনাসদস্য, যিনি একসময় জিয়াউলের দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, রোববার ট্রাইব্যুনাল-১-এ আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জবানবন্দি দেন। কড়া পুলিশি প্রহরায় কারাগার থেকে আনা জিয়াউল আহসান তখন কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তিনি র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান এবং পরে এনটিএমসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

ইমরুল কায়েস বলেন, দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দেখেছেন, র‌্যাব-১-এর টিএফআই সেল থেকে আনা ব্যক্তিদের গুলি ও ইনজেকশনের মাধ্যমে হত্যা করা হতো। তার দাবি অনুযায়ী, ১৫০ থেকে ২০০ জনকে বিভিন্নভাবে হত্যা করা হয়েছে। জবানবন্দির সময় তিনি কান্নায় ভেঙে পড়েন এবং জানান, বিবেকের তাড়নায় ও ন্যায়বিচারের স্বার্থে তিনি সাক্ষ্য দিচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে কোনো সৈনিক যেন এমন পরিস্থিতির মুখোমুখি না হন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।