Web Analytics

সৌদি আরব ও কাতারের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা রক্ষায় অতিরিক্ত দুটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। অ্যাক্সিওসের প্রতিবেদনে মার্কিন দুই কর্মকর্তা ও একটি আঞ্চলিক সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে। একটি প্যাট্রিয়ট ব্যাটারি গত মাসে সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনার সুরক্ষায় মোতায়েন করা হয়েছে।

অন্য প্যাট্রিয়ট ব্যাটারিটি কাতারের একটি প্রাকৃতিক গ্যাস স্থাপনার নিরাপত্তায় পাঠানো হয়েছে। প্রতিবেদনে কোন তেল বা গ্যাস স্থাপনাকে এই অতিরিক্ত প্রতিরক্ষাব্যবস্থার আওতায় আনা হয়েছে, তা উল্লেখ করা হয়নি।

যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের অন্যতম উদ্দেশ্য হলো সৌদি আরব ও কাতারকে আশ্বস্ত করা যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু করলে গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো রক্ষায় ওয়াশিংটন তাদের পাশে থাকবে। তথ্যটি অ্যাক্সিওস ও আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এসেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।