Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই নির্দেশ দেন বলে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি নিশ্চিত করেছেন। বৈঠকে কার্যকর জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয় এবং জাকাত বোর্ড পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নেতৃত্বে বায়তুল মোকাররম মসজিদের খতিব আল্লামা মুফতি আবদুল মালেক, আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহসহ ইসলামী অর্থনীতিবিদ ও আলেমদের নিয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয় আগামী দশ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির নাম প্রস্তাব করবে এবং কমিটি শিগগিরই প্রধানমন্ত্রীকে তাদের সুপারিশ দেবে।

গত ৭ মার্চ এক ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সুষ্ঠু জাকাত ব্যবস্থাপনা আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে দেশের দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।