Web Analytics

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় বুধবার সন্ধ্যা থেকে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাটি সন্ধ্যা ৭টা ২০ মিনিটে হাসানপুর ও গুণবতী স্টেশনের মাঝামাঝি তেজের বাজার এলাকায় ঘটে বলে নিশ্চিত করেছেন হাসানপুর রেল স্টেশন মাস্টার মীর মোহাম্মদ ইমাম উদ্দিন পিন্টু।

তিনি জানান, ঢাকাগামী সোনার বাংলা ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় মেঘনা এক্সপ্রেসকে ডাউন লাইনে চালানো হলে চারটি চাকা লাইনচ্যুত হয়। পরে একটি বগি রেখেই মেঘনা এক্সপ্রেস চাঁদপুরের দিকে চলে যায়। চট্টগ্রাম থেকে ইঞ্জিন এনে বিকল সোনার বাংলা ট্রেনটি গুণবতী স্টেশনে নেওয়া হয় এবং পরে সুবর্ণা ও সোনার বাংলা ট্রেন চলাচল শুরু হয়।

স্টেশন মাস্টার আরও জানান, আপলাইন স্বাভাবিক হলেও ডাউনলাইন স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।