Web Analytics

দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী আগামী ৭ আগস্ট শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের আগে গুরুত্বপূর্ণ দ্বীনি বয়ান করবেন। পরে তিনি জুমার খুতবা দেবেন এবং নামাজে ইমামতি করবেন। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে তিনি কুরআন ও সুন্নাহর আলোকে ঈমান-আকিদা, তাকওয়া, আমল-আখলাক, আত্মশুদ্ধি, মানবিক মূল্যবোধ, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক দায়িত্ববোধ নিয়ে আলোচনা করবেন। ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ইসলামের আদর্শ অনুসরণের বিষয়ও তাঁর বয়ানে থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মুফতি নোমানী বাংলাদেশ সফরের অংশ হিসেবে ৪ থেকে ৭ আগস্ট দেশে অবস্থান করছেন এবং বিভিন্ন দ্বীনি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এ সময়ে তিনি দেশের আলেম-ওলামা ও ধর্মীয় ব্যক্তিত্বদের সঙ্গেও মতবিনিময় করছেন। ইসলামিক ফাউন্ডেশন মুসল্লি ও ধর্মপ্রাণ জনগণকে যথাসময়ে মসজিদে উপস্থিত হয়ে বয়ান শুনতে ও জুমার নামাজে অংশ নিতে আহ্বান জানিয়েছে। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতির নির্দেশনাও দেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।