Web Analytics

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীদের ককটেল বিস্ফোরণের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর স্টেশন এলাকা, গাবতলী ও কালীতলাসহ অন্তত চারটি স্থানে বিস্ফোরণের অভিযোগ ওঠে। এর প্রতিবাদে পৌর ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন করেন এবং অভিযুক্তদের শাস্তির দাবি জানান। ঘটনায় কেউ হতাহত না হলেও শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

দেওয়ানগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক ও পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক বিপ্লব মণ্ডল অভিযোগ করেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে ছাত্রলীগ অভিযোগ অস্বীকার করে বিএনপি ও ছাত্রদলের দিকেই দায় চাপিয়েছে। দেওয়ানগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, কিন্তু কোনো বিস্ফোরণের আলামত বা প্রত্যক্ষদর্শী পাননি। পুলিশ ঘটনাটির প্রকৃত কারণ ও উৎস উদঘাটনে তদন্ত চালাচ্ছে।

অভিযোগ ও পাল্টা অভিযোগে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।